Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রে হাইওয়েতে বিজনেস জেট বিধ্বস্ত, নিহত ১

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 17, 2026
যুক্তরাষ্ট্রে হাইওয়েতে বিজনেস জেট বিধ্বস্ত, নিহত ১

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের ল্যারেডো বিমানবন্দরে অবতরণের ঠিক আগে একটি বিজনেস জেট একটি ব্যস্ত মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বিমানে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকর্মী ও পথচারীরা জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালান।


মঙ্গলবার গভীর রাতে এনজেটস পরিচালিত ডুয়েল ইঞ্জিনের সেসনা ৬৮০ সাইটেশন ল্যাটিচিউড উড়োজাহাজটি স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে লুপ ২০ মহাসড়কের সন্ডার্স স্ট্রিট ও ক্লার্ক বুলেভার্ডের সংযোগস্থলের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি একটি প্রতিরক্ষা বেষ্টনীর সঙ্গে একদিকে কাত হয়ে পড়ে এবং দ্রুত আগুন ধরে যায়।


বিজনেজ জেটটি মেক্সিকোর লস কাবোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যারেডোর দিকে আসছিল। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যাত্রার শেষ পর্যায়ে এসে এটি বিধ্বস্ত হয়।


ল্যারেডো পুলিশ বিভাগের তদন্তকারী কর্মকর্তা হোসে বায়েজা জানান, জেটটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। তিনি নিশ্চিত করেন, একজনের মৃত্যু হয়েছে, তবে এই মুহূর্তে স্পষ্ট নয় যে নিহত ব্যক্তি বিমানের আরোহী ছিলেন, নাকি স্থলে থাকা কেউ।


ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটিতে আগুন ধরে গেছেএবং ভেতরে থাকা আরোহীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। 


মহাসড়কে থেমে থাকা গাড়িচালক ও জরুরি বিভাগের কর্মীরা একসঙ্গে কাজ করে উড়োজাহাজের কাচ ভেঙে এবং একটি দরজা খুলে আটকে পড়া আরোহীদের উদ্ধার করেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথমে তিনজন কিশোর যাত্রী বের হয়ে আসে, তাদের পেছনে আসেন একজন পাইলট, এবং অপর একজন ক্রু সদস্য অজ্ঞান অবস্থায় থাকা একজনকে আগুনের কাছ থেকে টেনে সরিয়ে আনেন।


আহত আরোহীদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাঁচজন পুলিশ কর্মকর্তা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। 


ব্যস্ত মহাসড়কে জেটটি বিধ্বস্ত হলেও স্থলে থাকা কোনো চালক বা পথচারী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


বুধবার সকাল পর্যন্ত লুপ ২০ মহাসড়ক দুই দিকেই বন্ধ রাখা হয়, যেখানে দমকল কর্মীরা অবশিষ্ট আগুনের অংশ নেভানো ও ধ্বংসাবশেষ সুরক্ষিত করার কাজ চালিয়ে যান।


যুক্তরাষ্ট্রের এনটিএসবি এবং এফএএ- দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার ঠিক আগের মুহূর্তে জেটটি দ্রুত উচ্চতা হারাচ্ছিল এবং অস্বাভাবিকভাবে কম গতিতে চলছিল।


https://x.com/fl360aero/status/2067109775133864105?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2067109775133864105%7Ctwgr%5Ee23b5fc10a28a85b4386d163c2478cc07fcf565a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fairlive.net%2Faccident%2F2026%2F06%2F17%2Fa-cessna-680-citation-latitude-has-crashed-while-on-approach-to-laredo-international-airport%2F


সূত্র: এপি/ডব্লিউআরএএল 


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News