Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা!’

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 17, 2026
রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা!’

ছবি: সংগৃহীত


রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার রাজশাহী সফরকালে তিনি জনপ্রিয় এই খাবারটি চেখে দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘দারুণ মজা!’


বিকেলে তিনি রাজশাহীর উপশহর নিউ মার্কেট এলাকার সুপরিচিত ‘রুমন কালাই হাউস’-এ যান। সেখানে তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া কাছ থেকে পর্যবেক্ষণ করেন। রুটি প্রস্তুতের বিভিন্ন ধাপ সম্পর্কে খোঁজখবর নেন, ছবি তোলেন এবং দোকানের ভেতরে সেলফিও তোলেন।


শুধু কালাই রুটিই নয়, তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস রান্নার প্রক্রিয়াও ঘুরে দেখেন। এসব খাবারে ব্যবহৃত উপকরণ, রান্নার ধরন এবং এর সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কেও জানতে চান।


পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে দুপুরের খাবার খান।


খাওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তাকে দারুণভাবে মুগ্ধ করেছে।


তিনি বলেন, ‘কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ অসাধারণ। রাজশাহীর এই ঐতিহ্যবাহী খাবার আমার খুব ভালো লেগেছে।’


রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে একনজর দেখতে অনেকেই কালাই হাউসের সামনে ভিড় করেন। পুরো সফরে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।


রাজশাহীর কালাই রুটি বহুদিন ধরেই উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশি-বিদেশি পর্যটক ও কূটনীতিকদের কাছেও এর জনপ্রিয়তা বেড়েছে। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর সেই আন্তর্জাতিক আগ্রহের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকল।


সূত্র: বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News