Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আসামে বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, June 13, 2026
আসামে বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ

ছবি: সংগৃহীত


ভারতীয় বিমানবাহিনীর (IAF) একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ  শনিবার আসামের জোরহাটে রৌরিয়া বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে IAF-এর পক্ষ থেকে জানানো হয়েছে।


IAF এর বিবৃতিতে বলা হয়, রসদ পরিবহনে ব্যবহৃত কার্গো উড়োজাহাজটি ঘাঁটিতে অবতরণের চেষ্টাকালে দুর্ঘটনার শিকার হয়। এসময়পাইলট নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য ক্রু সদস্যদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত কাজও শুরু হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।


উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রৌরিয়া বিমানঘাঁটি। 


উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ভারতে এএন-৩২ দুর্ঘটনার ঘটনা ঘটেছে প্রায় ২২টি। সর্বশেষ এ ধরনের দুর্ঘটনা ঘটে ২০২৫ সালে। দুর্ঘটনার ইতিহাস থাকা সত্ত্বেও এএন-৩২ ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন মাধ্যম হিসেবে এখনো সক্রিয় রয়েছে।


কয়েক মাস আগে জোরহাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার বোকাজান উপবিভাগের ইংলং একোপি পাহাড়ে একটি সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান নিয়মিত মহড়ার সময় বিধ্বস্ত হয়েছিল।


সূত্র: নিউজ 18 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News